ছিনতাই করার উদেশ্যে মালদা মেডিক্যাল কলেজের সামনে দাঁড়িয়ে থাকা এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ইংরেজ বাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ হানা দেয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। সেখান থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান সাটার ও এক রাউন্ড কার্তুজ। জানা যায় ধৃত ওই যুবকের নাম আশিক সেখ। বাড়ী কালিয়াচকের বামন গ্রাম এলাকায়। এদিন সকালে ছিনতাই করার উদেশ্য নিয়েই সে শহরে আসে বলে পুলিশের অনুমান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/VamKYP7pZlE