গোপন সুত্রে খবর পেয়ে এক অর্ন্তজাতিক জালনোট কারবারীকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতের নাম ফলিল শেখ(৩৫), বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগর থানার মন্ডায় এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয় ২ লক্ষ ৯০ হাজার টাকার জালনোট।
জানা গেছে, ধৃত ব্যক্তি মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জালনোট সংগ্রহ করে গুজরাটের সুরাটে পাচার করতে যাচ্ছিলো। পথে ৩৪ নং জাতীয় সড়কের মালদা শহরের রথবাড়ি এলাকায় নামে। গোপন সুত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ বুধবার সকালে রথবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফলিলকে গ্রেফতার করে। ধৃতর কাছে তল্লাশী চালিয়ে উদ্ধার হয় ২ লক্ষ ৯০ হাজার টাকার জালনোট। সমস্তই ২ হাজার টাকার নোট। ধৃতকে এদিন মালদা জেলা আদালতে পেশ করা হয়।