যাতায়াতের রাস্তার মধ্যে কাঁচ ও পেরেক ফেলার প্রতিবাদ করায় দাদার হাতে আক্রান্ত হল ভাই। আহত ভাই টিঙ্কু মন্ডল(২৮) বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা থানার নাগেশ্বরপুর গ্রামপঞ্চায়েতের দিলালপুর গ্রামে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পাশাপাশি দুই ভাইয়ের বাড়ি কিন্তু যাতায়াতের রাস্তা একটি। ওই রাস্তা দিয়ে দুই পরিবার তাদের বাড়িতে যাতায়াত করেন। বড় ভাই সুশান্ত মন্ডল তার ভাই টিঙ্কু ও তার পরিবারকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করেন। এই নিয়ে এর আগেই বেশ কয়েকবার তাদের মধ্যে বাক বিতন্ড হয়। মঙ্গলবার সকালে যাতায়াতের রাস্তার মধ্যে সুশান্ত কাঁচ ও পেরেক ফেলে রাখে বলে অভিযোগ। সকালে কাজে যাওয়ার সময় ঘটনা দেখতে পেয়ে প্রতিবাদ জানায় ভাই। এরপরেই দাদা লাঠি রড নিয়ে ভাইয়ের ওপর চরাও হয়ে মাটিতে ফেলে মারধর শুরু করে। ঘটনায় স্বামীকে মারতে দেখে স্ত্রী মল্লিকা মন্ডল বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের তৎপরতায় আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসা হলে সেখানে স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু টিঙ্কু গুরুতর আহত থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও টিঙ্কু বিষয়টি থানাতে জানিয়ে ছিলেন কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এই ঘটনায় সুশান্ত সহ তিনজনের নামে মালদা থানায় অভিযোগ দায়ের করেছে তার ভাই টিঙ্কু মণ্ডল। অভিযুক্তরা গা ঢাকা দিয়ে রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/wTmdp6XmHGs