ডেঙ্গুকে ইস্যু করে শহরেরর রাজ পথে মিছিল করলো বিজেপি নেতৃত্ব। এদিন মশারী ও মশামারা কয়েল নিয়ে মিছিলে সামিল হন বিজেপি কর্মীরা। ডেঙ্গু নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে প্রশাসন এই অভিযোগ তুলে প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। এরপর ডেঙ্গু প্রতিরোধে দ্রতূ পদক্ষেপ গ্রহনের জন্য জেলা শাসকের দপ্তরে স্মারক প্রদান করেন বিজেপি নেতৃত্ব। আজ শহরে মিছিল ও প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয় বিজেপির পক্ষ থেকে।
মালদা