ডিউটি সেরে বাড়ি ফেরার পথে বাইক ও লরির সংর্ঘষে গুরুত্বর আহত এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে রতুয়া থানার মতিগঞ্জ এলাকায়। আহত পুলিশ কর্মী বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আহত পুলিশ কর্মীর নাম সুলতান আলী(৫৬)। বাড়ি মানিকচক থানার লাল বাথানী এলাকায়।
জানা গিয়েছে এদিন নাইট প্রেট্রলিং এর দ্বায়িত্বে ছিলেন তিনি। এদিন কাজ সেরে সকালবেলা বাড়ি যাচ্ছিলেন তিনি। আর সেই সময় মানিকচক থেকে রতুয়াগামী একটি লরি যাচ্ছিলো। সেই সময় মানিকচকের দিকে ওই পুলিশ কর্মী বাড়ি ফিরছিল সেই সময় সুলতানগঞ্জ এলাকায় লরির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে গুরত্বর আহত হয় পুলিশ কর্মী। আহত ওই পুলিশ কর্মীকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যালে স্থানান্তর করে। তার মাথায় কোমড়ে গুরুত্বর আঘাত রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ঘাতক লরিকে আটক করলেও চালক খালাসী পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/p98csG75yoI