হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই বাংলাদেশী নাবালকের স্বদেশ প্রত্যর্পণ হল মঙ্গলবার। দুজনই বালুরঘাট শুভায়ন হোমের আবাসিক ছিলো বলে জানা যায়। প্রথম জন বরিশালের মহ: রনি, বয়স ১০ বছর, বাবা রিক্সাচালক, দুই ভাই এক বোন। ২০১৬ সালের আগস্ট মাসে আজমীর শরীফ যাবে বলে পাঁচ ব্ন্ধু হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। বাকী চার ব্ন্ধু এখনো শুভায়ন হোমে রয়েছে। রনি এই হোমে এসে প্রথম অক্ষর পরিচয় লাভ করে। এখানে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনিতে ভর্তি হয়। এ বছর জেলা পর্যায়ের বিদ্যালয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে প্রথম এবং ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করে সকলের প্রশংসা পায়। অন্য জন মহ: দেলোয়ার হোসেন, বয়স ১৪ (চোদ্দ) বছর, বাবা রাজমিস্ত্রি, ছয় ভাই ও দুবোনের সংসার। ভারতে কাজ পেলে সে কাজে লেগে পড়বে এই ভাবনা নিয়ে সে হিলি সীমান্ত দিয়ে এ দেশে অনুপ্রবেশ করে ২০১৬ এর আগস্ট মাসে। প্রসঙ্গত, এখনও আরো ২৬ জন বাংলাদেশি নাবালক রয়েছে বালুরঘাটের শুভায়ন হোমে। এদিনের প্রত্যর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শিপ্রা রায়, জেলা চাইল্ড লাইন কো অর্ডিনেটর সুরজ দাস, শুভায়ন হোমের পক্ষে পরেশ হাজরা, বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আফতাব হোসেন সহ দুদেশের বিএসএফ ও বিজিবির আধিকারিক গন। দীর্ঘ এক বছর আট মাস পর এরা স্বদেশে ফেরৎ যেতে পেরে ভীষণ খুশি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/iurA5akudek