দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামে দুই দিন রাজ্য ব্যাপী আন্ত: জেলা অ্যাথলিটিক্স প্রতিযোগিতা শুরু হল শনিবার। ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ফেডারেশন এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ওই প্রতিযোগিতায় রাজ্যের অন্যান্য জেলা থেকে ১৪, ১৬ ও ১৮ বছরের দুই শতাধিক খেলোয়াড় অংশ গ্রহণ করে। দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গৌতম গোস্বামী জানান, ট্রেন বিভ্রাটের জন্য কয়েকটি জেলা থেকে অ্যাথলিটরা অংশ নিতে না পারলেও রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ২০০ জন খেলোয়াড় দুদিনের অ্যাথলিটিক্স মিটে উপস্থিত হয়েছে।
এদিন ১০০মিটার থেকে ৮০০ মিটার দৌড় সহ দীর্ঘ লম্ফন ও লৌহ গোলক নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দক্ষিনদিনাজপুর