মালদ জেলা কংগ্রেসের সভাপতি তথা উত্তর মালদার সাংসদ মৌসম নূর দেখা করলেন জেলা পুলিশ সুপারের সঙ্গে। পঞ্চায়েত নির্বাচনের মুখে কংগ্রেস কর্মীদের ওপরে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, অভিযোগ করলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছেনা। উল্টো যে সমস্ত কংগ্রেস কর্মীরা মারখাচ্ছে তাদেরকেই পুলিশ গ্রেফতার করছে। এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার মালদা জেলা পুলিশ সুপারের দারস্থ হলেন জেলা কংগ্রেসের সভাপতি তথা উত্তর মালদার সাংসদ মৌসম নূর। সাক্ষাৎ করার পর জেলা কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মৌসম নূর বলেন, পুলিশসুপার বিষয়টি নিজে ক্ষতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। সেই সঙ্গে সাংসদ বলেন নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা আছে। যদি জেলা পুলিশ সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে আমরা আন্দোলনের রাস্তায় নামবেন বলে হুশিয়ারি দেন।
মালদা