মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ঐকান্তিক আগ্রহ ও অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এর পরিচালনায় এবং সহশ্রম মহাধ্যক্ষের কার্যালয়ের ব্যাবস্থাপনায় এবং উপশ্রম মহাধ্যক্ষের কার্যালয়ের সহযোগিতায় চাঁচল মহকুমায় অনুষ্ঠিত হল দুইদিন ব্যাপী শ্রমিক মেলা। মেলাটি অনুষ্ঠিত হয় চাঁচলের সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন ময়দানে। প্রতিদিন বেলা ২টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত মেলার সময় সীমা। এদিন এই মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক আর ভিমলা, চাঁচল মহকুমা শাসক দেবাশিষ চ্যাটার্জী, মহকুমা পুলিশ আধিকারিক সজল কান্তি বিশ্বাস, চাঁচল সমষ্টি উন্নয়ন আধিকারিক দুর্গা প্রসাদ শর্মা, মালদা জেলা পরিষদের সহ সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এর শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/nDEKi_CgEDA
মালদা