মালদা

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পুরাতন মালদায় প্রায় প্রতিটি অঞ্চলে চলছে প্রার্থী নিয়োগের প্রক্রিয়া

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ চলছে জোর কদমে। সেই মতো সমগ্র রাজ্যের পাশাপাশি পুরাতন মালদা ব্লকেও মনোনয়ন পত্র জমা দিতে তোরজোড় দেখা গেল বিভিন্ন রাজনৈতিক মহলে। বিভিন্ন দল ব্লকের প্রতিটি অঞ্চলের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া অনেকটাই সম্পূর্ণ করে ফেলেছে। সরকারি ঘোষণা অনুযায়ী ২ই এপ্রিল থেকে ৯ই এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলবে। শনিবার এর ষষ্ঠ দিন। 

        এবিষয়ে বিজেপি নেতা গোপাল সাহা জানিয়েছেন, পুরাতন মালদা ব্লকের ৬ টা অঞ্চল রয়েছে, তার বেশির ভাগেরই মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতে আসন রয়েছে ৯৯টি, যার মধ্যে ৯০% সম্পূর্ন হয়েছে। বাকি রয়েছে পঞ্চায়েত ও জেলা পরিষদের আসন। যদিও তা আচিরেই সম্পূর্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

        এবিষয়ে কংগ্রেসের বিধায়ক ভুপেন্দ্রনাথ হালদার ও এক জনৈক সিপিএম নেতা জানান, মানুষে স্বার্থে তারা কাজ করবেন। বেশ কিছু মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে। সঠিক ভাবে এই জমার কাজ সম্পূর্ণ করবেন। কিন্তু কংগ্রেস ও সিপিএম-এর এই জোট কে মানতে অস্বীকার করেন তারা।

        এবিষয়ে সরলা মুর্মু জানান, মনোনয়ন পত্র জমা দেওয়া হচ্ছে। বর্তমানে জনগণের আগ্রহ দেখে তারা আশা করছেন একক ভাবে তারা জয়ী হবেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/jDwiIAgU4Eo