ট্রেনে কেটে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচিত যুবকের। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জি আর পি পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বাঘন ও মহাদেপুরের মধ্যস্থ্য এলাকায়। স্থানীয় সুত্রে জানাজায়, ৫৫৭২৭ কাটিহার রাধিকাপুর গামী লোকাল ট্রেনের ধাক্কায় এই অজ্ঞাত পরিচিত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জি আর পি পুলিশ। খুন না আত্মহত্যা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানান চেষ্টা করছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
উত্তরদিনাজপুর