জেলায় রক্ত সঙ্কট মেটাতে ও দুস্থ রুগীদের সাহায্যার্থে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে কালিয়াচক-১ নং ব্লকের জালালপুর অঞ্চল কংগ্রেস। এদিন জালাল পুরের পুরাতন ইউনাইটেড ব্যঙ্কের পাশে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এদিনের এই ক্যাম্পের ফিতা কেটে উদ্বোধন করেন সুজাপুরের বিধায়ক ঈষা খান চৌধুরী, ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে এলাকার প্রায় ১৫০ জন যুবক যুবতী রক্তদান করে বলে উদ্যোক্তা সূত্রে জানা যায়।
এবিষয়ে কংগ্রেস নেতা মাহিবার রহমান জানান, তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন জেলার মুমুর্ষ রগীদের বাচানোর জন্য। যদিও এখনও পর্যন্ত ৭০ জন রক্তদাতা রক্তদান করেছেন তবে মোট ১৫০ জন রক্তদাতা রক্তদান করবেন বলে তিনি দাবী করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4WzdeG3KZFg