রাজ্যে যেভাবে শাসক দল সন্ত্রাস চালাচ্ছে সেখানে দাঁড়িয়ে সেই সন্ত্রাসের বিরুদ্ধে নারীরা একত্রিত হয়ে অস্ত্র-শস্ত্র না নিয়ে ঝাটা, খুন্তি নিয়ে রুখে দাঁড়াবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাস মোকাবিলায়। বুধবার শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে এভাবেই প্রচার কার্যে নামল বিজেপি।
হাতে যে আর সময় নেই বল্লেই চলে। কারণ আগামী ১৪ই মে রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত ভোট। ডান কি বাম প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিজ নিজ দলীয় পার্থীদের সমর্থনে রাত দিন এক করে প্রচার অভিযান চালাছে। সেই মতো ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ জুড়ে চালু করা উন্নয়ন মূলক কর্মসূচী ও রাজ্যে তৃনমূলের সন্ত্রাসকে হাতিয়ার করে নিজ নিজ এলাকায় ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছে বিজেপি। এমনি ছবি ধরা পড়লো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের উত্তর শিবপুর এলাকায়। এদিন বিজেপি কর্মী ও নেতারা ১৯ নং জেলা পরিষদের বিজেপি পার্থী সবিতা সরকারের হয়ে প্রচার শুরু করেন। শুধু তাই নয় ৬ নং পঞ্চায়েত সমিতির পার্থী বসুমতি দেবসর্মা, ও গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীরাম টুডুকে সাথে নিয়ে প্রচার চালাচ্ছে বিজেপির নেতা কর্মীরা। তাদের সাথে ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্যের সহ সভানেত্রী দোলা মোদক, বিজেপি নেতা প্রদীন সরকার ও গৌরাঙ্গ দাস এবং কালিয়াগঞ্জ শহর বিজেপি মোর্চার সভাপতি রানা প্রতাপ ঘোষ সহ আরো অনেকে।
বিজেপি মহিলা মোর্চার রাজ্যের সহ সভানেত্রী দোলা মোদক, বলেন নারী শক্তি মহা শক্তি, নারীরা যেমন সংসার সামলাতে পারে তেমনি দূর্গার রুপ নিতে পারে। আর রাজ্যে যেভাবে শাসক দল সন্ত্রাস চালাচ্ছে সেখানে দাঁড়িয়ে নারিরা অস্ত্র সস্ত্র না নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ঝাটা,খুন্তি নিয়ে রুখে দাঁড়াবে। কারন এবারে গ্রাম থেকে গ্রামাঞ্চলের সাধারন মানুষজন ভারতীয় জনতা পার্টির পার্থীদের পাশে আছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/k2eNPd0EgHw