দক্ষিনদিনাজপুর

নিয়ন্ত্রণ হারিয়ে লড়ি উল্টে দুর্ঘটনা, ঘটনায় মৃত দুই মহিলা

বালুরঘাট থানার পতিরাম বি.এস.এফ ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেল লড়ি। ঘটনায় মৃত দুই মহিলা সহ আহত এক পথচারী। বর্তমানে আহত ওই মহিলা বালুরঘাট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠান বালুরঘাট থানার পুলিশ। লড়ি চালক সহ খালাসি পলাতক। ঘটনার তদন্তে বালুরঘাট থানার পুলিশ। 

        জানা গেছে, একটি লড়ি চাল বোঝায় করে বালুরঘাটের দিকে যাচ্ছিল। পথে বালুরঘাট থানার পতিরাম বি.এস.এফ ক্যাম্প সংলগ্ন এলাকায় লড়িটি নিয়ন্ত্রন হারায় ও পাল্টি খায়। সেই সময় গাড়ির নিচে চাপা পরে ওই তিন মহিলা পথচারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। ঘটনায় অপর এক মহিলা পথচারী গুরুতর জখম হয়েছেন। ঘটনাস্থলে পতিরামের ট্রাফিক পুলিশ এবং বি.এস.এফ ক্যাম্পের জওয়ানরা এসে আহত মহিলাকে উদ্ধার করে বালুরঘাট জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। যদিও মৃত দুই মহিলা সহ আহত মহিলার নাম ঠিকানা সম্বন্ধে কিছুই জানা যায়নি বলে খবর। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/IBc6vAQ-1fE