মালদা

পথ দূর্ঘটনায় আহত স্কুল ছাত্রী, প্রতিবাদে মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ পড়ুয়াদের

পথ দূর্ঘটনায় আহত স্কুল ছাত্রী। প্রতিবাদে মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের। মালদার ইংরেজবাজার থানার বুধিয়া গ্রামের ঘটনা। আহত ছাত্রীর নাম সারিনা খাতুন। সে বুধিয়া হাই মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

        জানা গিয়েছে বুধাবার স্কুলে যাওয়ার পথে মালদা থেকে রতুয়াগামী একটি অ্যাম্বাসেডার ওই ছাত্রীটিকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত ওই ছাত্রীটিকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা খারাপ থাকায় মালদা মেডিক্যালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এরই প্রতিবাদে এদিন বেলা ১১টা থেকে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি এলাকায় ট্রাফিক ব্যবস্থা সুগঠিত করা ও অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করা। অবশেষে ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় স্কুল পড়ুয়ারা। ঘটনায় গাড়িটিকে আটক করা করেছে পুলিশ বলে খবর। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।

        এবিষয়ে স্কুলের এক শিক্ষক জানান, তারা বহু বার পুলিশ প্রশাসনের কাছে এখানে ব্যারিকেড দেওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু কোন ফল হয়নি। যার কারনে এদিন এই ঘটনাটি ঘটে বলে তিনি মনে করেন।