উত্তরদিনাজপুর

কাঁকিনাড়ায় বিজেপির সভামঞ্চ ভাঙা ও হামলার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কালিয়াগঞ্জে

গতকাল কাঁকিনাড়ায় বিজেপির সভামঞ্চ ভাঙা ও কর্মীদের উপর হামলার প্রতিবাদে সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে রায়গঞ্জ- বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় এর নেতৃত্বে পুলিশ বাহিনী। এদিন বিজেপি কর্মীদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কুশপুতুল দাহ করতে বাধা দেয় পুলিশ বলে অভিযোগ। এরপরই উত্তেজিত হয়ে পরে বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশ মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের কুশপুতুল উদ্ধার করে নিয়ে আসে। পুলিশের হস্তক্ষেপে রাজ্য সড়ক অবরোধ তুলে নেয় বিজেপি। এই পথ অবরোধের জেরে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে রাজ্য সড়কের। এদিনের বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারন সম্পাদক অমিত সাহা, শহর মণ্ডল সভাপতি রানা প্রতাপ ঘোঘ, রাজ্য মহিলা সহ-সভাপতি দোলা মোদক সহ অন্যান্যরা। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা হবে না ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেন জানান। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/V2IfTyqgOVk