উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় ভেজাল কয়লা কান্ডে অন্যতম অভিযুক্ত বিজেপী নেতা তথা সংখালঘু রাজ্য কমিটির সদস্য সাহিন আক্তারকে গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ। শুক্রবার সাহিন আক্তারকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। জানা গেছে,গত সোমবার স্থানীয় দলুয়া এলাকায় একটি পেট্রোল পাম্পের পিছনে পুলিশ অভিযান চালিয়ে চারটি গাড়ি সহ ৮ জনকে গ্রেফতার করে। ওই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে। তদন্তে বিজেপী নেতা সাহিন আক্তারের নাম ওঠে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, দলুয়া এলাকায় সাহিনের জমিতেই অবৈধভাবে ভেজাল কয়লা কান্ডের ব্যাবসা জমে উঠেছে। কয়লার সঙ্গে বালি ও অন্যান্ন পদার্থ মিশিয়ে ভেজাল কয়লার কারাবার চালানো হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ সাহিন আক্তারকে গ্রপ্তার করে।
এদিকে বিজেপি নেতা সাইন আক্তার জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। তাকে চক্রান্ত করে ফাসানোর চেষ্টা করা হচ্ছে। কারন তিনি বিজেপি করেন এবং চোপড়ায় বিজেপিকে শক্তিশালী করে তুলছেন তিনি তাই তাকে ফাসিয়ে গ্রেফতার করা হচ্ছে। ওই এলাকায় আরও বেশ কয়েকজন কয়লার ব্যাবসা করে কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার না করে আমাকে গ্রেফতার করছে। কারন আমি বিজেপি করি আর তারা তৃণমূল করে। তাই তৃণমূল ব্যবসায়ীদের জন্য পুলিশেরও কোন মাথা ব্যাথা নেই।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/g1VRSyE8kno