মালদা

বৃষ্টির কারণে ক্ষতির মুখে আম চাষ, চিন্তায় কপালে ভাঁজ আম চাষিদের

কিছু দিন আগে প্রচণ্ড তাপের করণে আমের ফলন নষ্ট হয়। কিন্তু শুক্রবার দুপুরে প্রচণ্ড বাতাসের সাথে বৃষ্টি, রাতেও ঝড়ের সাথে ব্জ্র বৃষ্টি। যার কারণে বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছে আম চাষিরা। চিন্তায় কপালে ভাঁজ পরেছে আম চাষিদের। জানা যায়, বেশ কয়েকজন মহাজনদের কাছ থেকে মোটা টাকা ঋণ করে আমের বাগান নিয়েছেন। কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তারা ক্ষতির মুখে পড়তে চলেছেন বলে আশঙ্কা প্রকাশ করছেন। এখন তো ঝড় বৃষ্টির শুরু। এরই মধ্যে আমের এই হাল। পরবর্তিতে আম চাষের কি অবস্থা হবে সেটা ভেবেই পাচ্ছেন না আম চাষিরা। ফলে মহাজনের ঋণ তারা শোধ করবেন কিভাবে ? তাই তারা সরকারের কাছে সহায়তা প্রদানের জন্য দাবী করছেন। সরকারি সহায়তা না পেলে তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে বলে তারা মনে করছেন। 

        এবিষয়ে এক আম চাষি  জানিয়েছেন, এই বৃষ্টির ফলে আমের উপকার হয়েছে। কিন্তু শিলা বৃষ্টির ফলে ক্ষতি হয়েছে। তাদের ফলনের ক্ষতি হওয়ায় তারা সরকারি সহায়তার দাবী করছেন। যাতে তারা ঋন শোধ করতে পারেন। 

        এবিষয়ে অপর এক আম চাষি বিভীষণ কর্মকার জানান, কিছু দিন আগে প্রচণ্ড তাপে আমের ক্ষতি হয়েছে। তারপর শুক্রবারের শিলাবৃষ্টিতেও ক্ষতি হয়েছে। তারা মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে আম চাষ করেন। এই ক্ষতির ফলে ফসলের ক্ষতি হয়েছে। সেই চিন্তাতে মাথায় হাত আম চাষিদের। সরকারি সহায়তার দাবী করছেন তারা। ঋণ শোধ না করতে পারলে তারা আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/woqrJ2qIbpE