এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাস নির্মানে জন সমর্থন পাশে পেতে ময়দানে নামলো তৃণমুল কংগ্রেস। পর্যটন মন্ত্রী গৌতম দেব,পঞ্চায়েত প্রতি গোলাম রব্বানী সহ জেলা তৃনমুল সভাপতি অমল আচার্য ও অনান্য তৃণমুল কংগ্রেসের জেলা নেতৃত্বর উপস্থিতিতে ইসলামপুর শহরের বাইপাস সংলগ্ন অঞ্চলে জনসভার ঘোষণা ছিল আগে থেকেই। শনিবারের এই "বাইপাসের সমর্থনে জনসভায়" সাধারন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
গৌতম দেব জানান, বাইপাসের অধিগৃহীত জমি নিয়ে কৃষকরা আগেই তাদের পাওনা টাকা পেয়ে গেছেন। এরপরেও তারা এ্যাপিলেডের স্মরনাপন্ন হয়ে ফের কিছু টাকা পেয়েছেন। তারা তাদের দাবী নিয়ে উচ্চ ন্যায়ালয়ে গেছেন সে বিষয়ে আমরা আইন মেনেই কাজ করছি। আদালত কাজ বন্ধ করার কোনো নির্দেশ দেননি। আমরাও তাই আলোচনার মাধ্যমে কাজ চালিয়ে যেতে চাই। কিন্তু কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, মানুষ তাদের ক্ষমা করবে না। তবে ওই এলাকার কিছু মানুষ অভিযোগ তুললে প্রশাসন তাদের বাড়িঘর সরাতে ৪ দিন সময় দিলেও নির্মানকারী সংস্থা সেই সময় দিচ্ছে না। এই বিষয়ে মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে গেলেও মন্ত্রী তাদের সময় দেননি বলে দাবী করেন তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/eT209rAREAc
উত্তরদিনাজপুর