উত্তরদিনাজপুর

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তর দিনাজপুর জেলায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার উত্তর দিনাজপুর জেলায় আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন প্রথমেই তিনি সাংবাদিকদের জানান পাহাড়ে বিস্ফোরন নিয়ে কেন্দ্র সরকারের এন আই এ দিয়ে  তদন্তের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  তিনি বলেন,পাহাড়ে বিস্ফোরন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন। এটা নিয়ে শীঘ্রই এন আই এ কে দিয়ে তদন্ত করালে আসল সত্য ঘটনা উঠে আসবে। অপরদিকে পাহাড় সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠক নিয়ে রাজ্য বিজেপি সর্বতোভাবে সহযোগিতা করবে। তিনি বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সব সময় চেষ্টা করছে। পাহাড় নিয়ে সর্বদলীয় বৈঠক সফল হোক এটাই তিনি আশা করেন।

 

            এরপরে তিনি জেলার বন্যা কবলিত পরিস্থিতি দেখতে যান রায়গঞ্জ ব্লক  ইটাহার ব্লক এবং  বন্যা কবলিত দুর্গতদের সাথে কথা বলেন। এছারাও তিনি এদিন ছোট ছোট শিশুদের হাতে বিস্কুট, দুধ ও জলের প্যাকেট বিতরন করেন। রায়গঞ্জে দলীয় নেতাকে কাছে পেয়ে এলাকায় দুর্গতদের পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের ভীড় ছিল চোখে পরার মতো। মকদমপুর এলাকার পর বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ রায়গঞ্জ ব্লকের প্রত্যন্ত এলাকা নয়াটুলি, ভিটিহার, দুপদুয়ার এলাকায় যান। নৌকা করে নদী পার হয়ে পৌছে যান দুর্গত মানুষের কাছে। কথা বলেন দুর্গত মানুষের সাথে। এসব জায়গাতেও বিজেপির পক্ষ থেকে জলের পাউচ, বিস্কুট বিতরন করা হয়।

            পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উত্তর দিনাজপুরের বন্যা মোকাবিলা প্রসঙ্গে দিলীপ বাবু জানান, এই রাজ্য সরকার বন্যা মোকাবিলায় সম্পূর্ণ ব্যার্থ। মূখ্যমন্ত্রী জাতীয় সড়কে একটু জলে নেমে দেখে চলে গেলেন। তার অভিযোগ, বন্যার ত্রানের সামগ্রী দুর্গতদের কাছে না পৌছে তৃনমূল নেতাদের বাড়িতে মজুত হচ্ছে। বন্যায় প্রাপ্য টাকা দিয়ে এরা ভোটের কাজে লাগাবে। তিনি আরও বলেন গত কাল হরিয়ানা রাজ্যে যে ঘটনা ঘটেছে তা দুঃখ জনক। প্রশাসনের এই বিষয়ে আগেই নিরাপত্তা কঠোর ভাবে করা উচিত ছিল। কারন বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটেছে।