জুয়া খেলার প্রতিবাদ করায় জুয়ারীদের হাতে আক্রান্ত দুই গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার চন্ডিপুর এলাকায়। আহত এক্রামুল শেখ ও মহিম শেখ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, এই এলাকায় তাদের জমির পাশে বেশকিছু দিন থেকে জুয়ার আসড় বসছিল। ফলে ওই এলাকায় প্রতিদিন প্রচুর বহিরাগত জুয়ারীরা আসছে। ওই জমি দিয়ে যাতায়াত করার ফলে তাদের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। এদিন সন্ধ্যাবেলা আবার জুয়ারীরা ওই এলাকায় আসতে শুরু করে। সেই সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জুয়া খেলার প্রতিবাদ করায় ওই দুই গ্রামবাসীদের সঙ্গে জুয়ারীদের বচসা শুরু হয়। এরপরই জুয়ারীরা ওই দুই গ্রামবাসীর ওপর চড়াও হয়ে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। ঘটনার আর্তনাদে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্ত জুয়ারীরা পালিয়ে যায়। আহত দুই জনকে গ্রামবাসীরা উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসে। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরেছে। ঘটনার তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ।
মালদা