উত্তরদিনাজপুর

পরিচারিকার কাজে বিশ্বাস জমিয়ে লক্ষাধিক টাকার সোনার গহনা হাতিয়ে চম্পট এক মহিলা

পরিচারিকার কাজে বিশ্বাস জমিয়ে লক্ষাধিক টাকার সোনার গহনা হাতিয়ে চম্পট এক মহিলা। গতকালের এই ঘটনায় ধুপগুড়ি ও কর্নজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে রবিবার উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জের চন্ডীতলা থেকে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত পরিচারিকা পূর্নিমা সাহা ওরফে মঞ্জুকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া সোনার গহনা।
 ধুপগুড়ি শহরের বাসিন্দা কাঞ্চন বোসের বাড়িতে পরিচারিকার কাজ শুরু করে অল্পদিনের মধ্যে বিশ্বাস অর্জন করে রায়গঞ্জের চন্ডীতলার বাসিন্দা পূর্নিমা সাহা। কিন্তু তার মনে অভিসন্ধি ছিল সোনার গহনা ও টাকা পয়সা হাতিয়ে চম্পট দেওয়া। সেইমতো গতকাল বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে লক্ষাধিক টাকার সোনার গহনা চুরি করে চম্পট দেয় পূর্নিমা ওরফে মঞ্জু। এরপরই মঞ্জুর মোবাইল ফোন নাম্বারের সূত্র ধরে ধুপগুড়ি থানার পুলিশ ও রায়গঞ্জ কর্নজোড়া ফাঁড়ির পুলিশের অফিসার ইনচার্জ দিব্যেন্দু দাস যৌথ অভিযান চালিয়ে রায়গঞ্জের চন্ডীতলা চান্দোর এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত পরিচারিকা পূর্নিমা সাহাকে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/z7do-O9CU-s