সমাজের মহামারি সহ একাধিক রোগের হাত থেকে বাঁচাতে বুড়ি মা কালীর পূজোর আয়োজন করা হয় রবিবার। ইংরেজ বাজার থানার কোতুয়ালীর ধানতলা এলাকার এক বটতলায় বছরের পর বছর এই পূজো করে থাকেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, বহু বছর ধরে বাপ-ঠাকুরদার আমল থেকে প্রতি বছর বৈশাখ মাসে বুড়ি মা কালীর পূজার আয়োজন করেন স্থানীয়রা। উল্লেখ্য, বহু দিন আগে এই এলাকায় মহামারির মতো মারন রোগের প্রকোপ দেখা দেয়। সেই সময় এই মারন রোগের হাত থেকে বাঁচতে বুড়ি মা কালীর আরাধনায় লিপ্ত হন ওই এলাকার মানুষজন। সেই থেকেই প্রতি বছর ওই এলাকার মানুষ বুড়ি মা কালীর পূজার্চনা করে আসছেন। এদিন সকালে বুড়ি মা কালীর বেদীতে ফুল, মালা, বিল্ল পত্র সহকারে মায়ের পূজার্চনা করেন এলাকার বাসিন্দারা। এদিনের পুজো উপলক্ষে এলাকার মানুষজন ফল মূল দিয়ে পাষাণ সাজিয়ে মায়ের বেদির সামনে অর্পণ করেন। এদিনের এই পুজোয় স্থানীয় মানুষজন ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষ এসে সামিল হন বলে জানা গেছে।
এবিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বহু পুরনো এই পূজা তাদের পূর্বপুরুষের আমল থেকে চলে আসছে। বর্তমানে এলাকাবাসীদের সহায়তায় তারা এই পূজা করে থাকেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/MmJ28fPRGRY