এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করল মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তের দৌলতপুর বিওপির ৩৬ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা। জানা গিয়েছে, ধৃত ওই বাংলাদেশীর নাম আমরুল সেখ। বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার শেরশাহি এলাকায়। বিএসএফ সুত্রে জানা গেছে, ধৃত ওই বাংলাদেশী রবিবার রাতে ভারত সীমান্তে ঢুকে দ্বিতীয় এক পাচারকারীর কাছ থেকে ফেন্সিডিল নিবে বলে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় তাকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃত বাংলাদেশীকে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে কিল্ক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/qyUSqw4UDcs
মালদা