মহা শিবরাত্রি উপলক্ষে মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম প্নচায়েতের সালামপুর গ্রামে জয়দেব মণ্ডলের বাড়িতে সাত বছর ধরে শিবপূজোর আয়োজন করা হয়। প্রতি বছর এই পূজোতে কোন না কোন বিশেষ রকমের চমক থাকে। এবারের চমক হল সিমেন্টের ক্রংকিটের সুড়ঙ্গপথ, যার মাটি থেকে ১৮ ফিট নিচে গর্ভ গৃহে শিবলিঙ্গ তৈরি করা হয়েছে।
কর্মকর্তা জয়দেব মণ্ডল জানিয়েছেন, দর্শনাথীরা সুড়ঙ্গপথ দিয়ে নেমে শিবলিঙ্গে জল ঢালতে পারবেন। এখানে শিবপুজোর সাথে আন্যান্য দেব-দেবীর পূজো করা হয়। যেমন- মনসা দেবী, বগলা দেবী, কালী মাতা, বেহুলা লখিন্দর। এই পুজো স্বপ্নদেশ থেকে শুরু করে ছিলেন। স্থানীয় এলাকার মহিলাদের নিয়ে এই পুজো করা হয়।
প্রতিমা শিল্পী রামপদ সরকার জানান, প্রায় ৫ বছর ধরে এখানকার প্রতিমা তৈরি করে আসছেন। শিবের সাথে আন্যান্য দেব-দেবীর প্রতিমাও তৈরি করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/iMatEx75aRc
মালদা