ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অদূরেই মুসলমান অধ্যুষিত কাঠুয়া এলাকায় ৮ বছরের মেয়ে আশিফা বানু কে পাশবিকভাবে গণধর্ষন ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষণ এর ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবীতে মালদা ডিসট্রিক্ট সিভিল সোসাইটির উদ্যোগে এক মৌন মিছিল বের করা হয়। সোমবার বিকেলে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে মুখে কাপড় বেধে ওই সোসাইটির সদস্যরা এক র্যালি বেড় করে। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফোয়ারা মোড়ে এসে শেষ হয়।
মৌন মিছিল শেষে সোসাইটির এক সদস্য জানান, তারা এই ঘৃন্য ঘটনার তীব্র নিন্দা করছেন। সেই সঙ্গে এই ঘটনায় জড়িতের গ্রেপ্তার করে দ্রুত আইনত কঠোর শাস্তি দেওয়ার দাবী জানান।