দক্ষিনদিনাজপুর

গঙ্গারামপুরে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধোর

ত্রিস্তর পঞ্চায়েত নিরবাচনের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। মনোনয়ন পত্র জমা দিতে যাওয়া বিজেপি প্রার্থী ও কর্মীদের মারধোর করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত জেলা বিজেপির সহ-সভাপতি প্রদীপ সরকার সহ বেশ কিছু বিজেপি কর্মী। আহতদের গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে প্রদীপ সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েম করা হয়েছে। অন্যদিকে, কুশমন্ডিতেও মনোনয়ন জমা দিতে জাম দিতে যাওয়া বিরোধীদের মারধর করা হয় বলে খবর। ছবি তুলতে বাধা দেওয়া হয় সাংবাদিকদেরও। যদিও তৃণমূলের পক্ষ থেকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। 

        এবিষয়ে বিজেপির সহ-সভাপতি প্রদীপ সরকার জানান, তারা গঙ্গারামপুর বিডিও অফিসে মনোনয়নপত্র দেওয়ার সময় তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী এসে তাদের উপর চরাও হয়ে তাদের মারধোর করে। অভিযোগ, এবিষয়ে প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো প্রকারের নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। 

        এবিষয়ে তৃণমূল প্রার্থী প্রবীর রায় জানান, এই প্রকারের ঘটনাকে কেন্দ্র করে তাদের দলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। কিছু হলেই তাদের দলের নাম জড়িয়ে দিচ্ছে বিরোধীরা।