বসতবাড়ি ভাগের প্রতিবাদ করায় বৌদির মাথা ফাটানোর অভিযোগ উঠলো দেওরের বিরুদ্ধে। আক্রান্ত বৌদি সুমিত্রা মন্ডল(৩৭) চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, রবিবার রাতে কালিয়াচক থানার রাজনগর গ্রামে। অভিযুক্ত দেওর কালীরাম মন্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। অভিযুক্ত পলাতক। ঘটনার তদন্তে পুলিশ।
জানাযায়, সুমিত্রা মন্ডলের স্বামী নিখিল মন্ডল ও কালীরাম মন্ডলরা দুই ভাই। বর্তমানে তারা তিন কাঠা জমির উপর বসবাস করেন। অভিযোগ,কালীরাম মন্ডল সেই বসতবাড়ি ভাগ করতে বলে। এই নিয়ে শুরু হয় বচসা। এরপর কালীরাম কাঠের বাটাম নিয়ে চরাও হয় সুমিত্রার উপর। বাটামের আঘাতে মাথা ফেটে যায় তার। বর্তমানে তার চিকিৎসা চলছে হাসপাতালে।
অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
মালদা