উত্তরদিনাজপুর

লরির ধাক্কায় মৃত তিন বছরের শিশু, ঘটনায় উত্তেজনা উত্তর দিনাজপুরের উত্তর কলেজপাড়া এলাকায়

লরির ধাক্কায় মৃত্যু হল তিন বছরের শিশুর। মঙ্গলবার ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উত্তর কলেজপাড়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে মৃত শিশুর নাম জয় সেন। 

        জানা গিয়েছে, কয়েকদিন আগে জয় সেন শিলিগুড়ি থেকে দাদুর বাড়িতে ঘুড়তে আসে। মঙ্গলবার  দাদু গৌতম বর্মনের সাথে দোকানে টিফিন করে জাতীয় সড়ক পারাপার হচ্ছিল। সেই সময় মালদা মুখী একটি লড়ি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। বেশ কিছুক্ষন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলার অর্নব মন্ডল। পুলিশ এসে শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। ঘাতক লড়িটিকে পুলিশ আটকলেও চালক পলাতক। পরে পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়।

        এবিষয়ে স্থানীয় কাউন্সিলার অর্ণব মন্ডল জানান, দাদুর সাথে মিষ্টির দোকান থেকে পরোঠা খেয়ে জাতীয় সড়ক পারাপার হচ্ছিল সে। সেই সময় লড়ি চলে আসার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকেরা কিছু সময়য় আবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/4FB0a4tNul8