মালদা

গাজোলে অন্যান্য দল ছেড়ে শতাধিক কর্মীর যোগদান তৃনমুলে

শনিবার গাজোল ব্লকের সালাই ডাঙা অঞ্চলের মহম্মদপুর গ্রামে তৃনমুলের একটি যোগদান সভা আয়োজিত হয়। ওই গ্রামের বাসিন্দা শ্যামাপদ নামে এক ব্যাক্তির বাড়িতে কর্মসূচীটি করা হয়। আজ এই যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, সমাজ সেবী রঞ্জিত বিশ্বাস, জয়হিন্দ বাহিনীর ব্লক নেতৃত্ব মানিক সাহা সহ আরও অনেকে। জাম ডাঙা, মাহামদপুর গ্রাম, গারদু গ্রাম সহ মোট ৬ টি গ্রাম থেকে বিজেপি, সি পি এম, কংগ্রেস ছেড়ে শতাধিক কর্মী আজ তৃনমুলে যোগদান করেন। সময় বিশ্বাস, বিষ্ণু মণ্ডল, সুকুমার মণ্ডল, নারায়ন মণ্ডল, নিত্যানন্দ মণ্ডল, মলিন মাহাত এদের নেতৃত্বে তারা আজ অন্যান্য দল ছেড়ে তৃনমুলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দলে স্বাগত জানান  বিধায়িকা সহ অন্যান্যরা।               
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/pRJvROQDnOM