ব্যাবসা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদের জেরে খুন হলেন এক ব্যাবসায়ী। এই ঘটনার জেরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার উত্তর রূপাহারে। মৃত ব্যাবসায়ীর নাম নারায়ন বর্মন( ৪০)। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপিয়ে খুন করা হয় তাকে।
জানা যায়, সোমবার রাতে রায়গঞ্জ থানার উত্তর রূপাহারের বাসিন্দা নারায়ন বর্মনের সাথে এক প্রতিবেশীর সাথে একটি পুকুর নিয়ে বচসা ও বিবাদ হয়। এর কিছুক্ষন বাদেই বাড়ির সামনে রাখা ট্রাক্টরের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত নারায়ন বর্মনের ভাই লক্ষন বর্মন বলেন, " আমি কাজের জন্য রায়গঞ্জে ছিলাম। জানতে পারি প্রতিবেশী একজনের সাথে একটি পুকুর নিয়ে বিবাদ হয় দাদার। এর কিছু ক্ষণ বাদে বাড়ির সামনে দাদাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। যার সাথে দাদার বিবাদ হয়েছিল তারাই মেরেছে বলে মনে তার অনুমান। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/gTNEfgXPma0