মালদা

মাদ্রাসার অভিভাবক নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের নির্বাচনী প্রচার র‍্যালি কালিয়াচকের গোলাপগঞ্জে

আগামী ১২ নভেম্বর কালিয়াচকের গোলাপগঞ্জ বাবুর বোনা ডি.বি.এস হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচন। তাকে ঘিরে ইতি মধ্যেই প্রচার শুরু হয়ে গেছে কংগ্রেস দলের পক্ষ থেকে। জানা গিয়েছে এই মর্মে এদিন কালিয়াচক ব্লক কংগ্রেসের উদ্যোগে গোলাপগঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে একটি নির্বাচনী প্রচার র‍্যালি আয়োজন করা হরেছিল। উপস্থিত ছিলেন সুজাপুরের বিধায়ক ঈশা খান চৌধুরী সহ অন্যান্যরা।