মালদা

পাঁচটি গাড়ি সহ গ্রেফতার অবৈধ বালি ও পাথর পাচারকারী

উল্লেখ্য, বেশকিছু দিন থেকেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বালি পাচার করা হচ্ছিলো। সেই মতো শনিবার ভোররাতে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে টোল প্লাজা এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ পাঁচটি বালি ও পাথর বোঝায় গাড়ি আটক করে। বৈধ কোন কাগজ না থাকায় গ্রেফতার করা হয় ৪ জনকে। 

        পুলিশ সুত্রে খবর, দিনের পর দিন অবৈধ ভাবে এই বালি পাচার করা হচ্ছিলো। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এদিন তারা এই সাফল্য পায়। ধৃতদের বাড়ি মালদা এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায়। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/wVw7h7UlaB8