জাল নোটের তদন্তে নেমে সি.আই.ডি টিম জাল নোট সহ দুই যুবককে গ্রেপ্তার করে। শুক্রবার কালিয়াচকের সুজাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪ লক্ষ টাকার জাল নোট। সমস্ত নোট ২০০০ টাকার জাল নোট। শনিবার ৭ দিন পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাদের মালদা জেলা আদালতে তোলা হয়।
জানা গেছে, ধৃত ঐ দুই যুবকের নাম মহিবুর রহমান(১৯) ও আমীর হোসেন(২০)। তাদের বাড়ি কালিয়াচক থানার সাহাবাগপুরের চাকাতলা এবং বাঁশতলা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সি.আই.ডি টিম কালিয়াচকের সুজাপুর বাসস্ট্যান্ড এলাকায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/067PdLb8ros