সুদের টাকা সময় মত না দিতে পারায় এক মহিলাকে ব্যপক মারধর। বাঁধা দিতে গিয়ে আক্রান্ত মেয়ে সহ দুই ছেলে। ঘটনায় আহত তিনজন নয়ন মন্ডল,পুলক মন্ডল ও বিকাশ মন্ডল চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালবেলা মালদা থানার রসিলাদহের বাগানপাড়া এলাকায়।
জানা গিয়েছে মা রেবতী মন্ডল অসুস্থতার কারনে স্থানীয় অনা দাসের কাছ থেকে প্রতিমাসে এক হাজার টাকা সুদের বিনিময়ে ৭ হাজার টাকা ধার নেয়। সেই ধারের মুল টাকাটি দিয়ে দিলেও সুদের টাকা দিতে পারছিলেন না রেবতী মণ্ডল। বেশ কয়েকবার টাকা চাইতে আসে অনা দাস। সে জানায় কয়েক মাসের মধ্যে সেই টাকা ফেরত দিয়ে দেবে। এদিন সকালবেলা বাড়িতে কেউ না থাকায় হঠাৎ করে অনা দলবল নিয়ে রেবতির বাড়িতে চরাও হয় ও তাকে মারধর শুরু করে বলে অভিযোগ। ঘটনা দেখতে পেয়ে মেয়ে পুলক মন্ডল ও তার দুই ভাসুরকে ব্যপক মারধর করে। তাদের চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসে। আহতর পরিবারের পক্ষ থেকে অনা দাস সহ পাঁচজনের নামে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। ঘটনার পর অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/wRTlQApK_CE