মালদা

কালিয়াচক ১ নং ব্লক কৃষি দপ্তরে মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রায় ১ কোটি ১৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা

পশ্চিমবঙ্গ রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ মালদা জেলার কালিয়াচক ১ নং ব্লকের কৃষকদের আর্থিক সহায়তা করার প্রক্রিয়া শুরু হল আজ। দুই দিন ব্যাপী এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা হয় সোমবার কালিয়াচক ১ নং ব্লক কৃষি দপ্তরে। এই আনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিডিও কুন্তল বোস, কালিয়াচক ১ নং গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন, কালিয়াচক ১ নং ব্লক কৃষি দপ্তরের আধিকারিক চিন্ময় হালদার সহ বিরোধী দল নেতা এবং অন্যান্যরা। 

        উল্লেখ্য, গত বছর বন্যায় জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় কালিয়াচক ১ নং ব্লকের চাষিরাও। ব্লকের ১৪ টি অঞ্চলের  ৪৯ টি মৌজার প্রায় ৪২০০ জন কৃষক ক্ষতিগ্রস্থ  হয় এই বন্যায় । এই  ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য  প্রায় ১ কোটি ১৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয় সরকারের তরফ থেকে। তারি আর্থিক সহায়তা শিবির অনুষ্ঠিত হয় কালিয়াচক ১ নং ব্লক কৃষি দপ্তরে।

        কালিয়াচক ১ নং ব্লক কৃষি দপ্তরের আধিকারিক চিন্ময় হালদার জানান, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে কালিয়াচক ১ নং ব্লক কৃষি দপ্তরে  ৪২৩১ জন কৃষকদের প্রায় ১ কোটি ১৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই আনুষ্ঠানিক শিবিরে সর্বচ্চো ২৭ হাজার টাকা এবং সর্বনিম্ন এক হাজার টাকা প্রদান করা হবে।