মালদা

গাজোলে তৃণমূল কংগ্রেসে যোগদান গাজোল চেন বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের সদস্যদের

গাজোলের চেন বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের ৭জন কর্মী ও সদস্য যোগদান করে তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনে। জানা যায়, এই কর্মীরা চি পি আই এম করত। তারপর তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনের অনুপ্রেরণায় যোগদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রভাত পোদ্দার, রঞ্জিত বিশ্বাস সহ বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের ৭জন কর্মী। এই ৭জন কর্মী হলেন তপন মজুমদার, সঞ্জয় রহুত, গৌতম ভৌমিক, তপন চ্যাটর্জী, হিরালাল প্রসাদ, বিশ্বনাথ কুণ্ডু ও কাওয়াল রায়, এছাড়াও তৃণমূলের দলীয় সংগঠনের সদস্যরা। এই ৭জন কর্মী সদস্য এদিন তৃণমূলের পতাকা উত্তলনের মধ্য দিয়ে যোগদান করেন।

        বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের কর্মী সঞ্জয় রহুত জানান, তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনের অনুপ্রেরণায় তারা তৃণমূল সংগঠনে যোগদান করেন।

        তৃণমূল নেতা রঞ্জিত বিশ্বাস জানান, বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের ৭জন কর্মী ও সদস্য তাদের দলীয় সংগঠনে যোগদান করেন। গাজোল ব্লকের ১৫ টি অঞ্চল এখনো পর্যন্ত তৃণমূল সংগঠনে যোগদান করেছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/59Jgs2kjWJY