মালদা

গ্রামের ঈদ গাহটি জলের তলায়। জায়গার অভাবে ঈদু জোহার নামাজ পরার সমস্যায় পরেছে গ্রামবাসীরা

আজ রাত পেরালেই মুসলিম সম্প্রদায়ের মানুষরা মেতে উঠবেন ঈদু জোহা পালন করতে। সবার কাছে খুশির হলেও বানভাসি মানুষদের জন্য এবারের ঈদু জোহাটা খুশির নয়। কিছুটা হলেও তাদের কাছে এবারের ঈদু জোহাটা পালন করাটা খানিক্তা হলেও দুঃখজনক। এমনই মনে করছেন চাঁচল ১ ও ২ নম্বর ব্লকের বানভাসি মানুষরা। ঈদু জোহার সময় তারা পবিত্র নামাজ পরে দিনের শুরু করেন। এবং নামাজ পরার পর তারা নিজেদের ঈদু জোহা পালন দিনটি পালন করেন। কিন্তু বন্যার জলে ডুবে গেছে গ্রামের ঈদ গাহটি।

            তাই নামাজ পরবেন কোথায় তাই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। তারা জানান নামাজ পরার পর তারা এই দিনটি শুরু করেন। কিন্তু এবার বন্যার জলে গ্রামের ঈদ গাহটি ডুবে রয়েছে। ফলে তারা গ্রামের কোন উঁচু জায়গায় অল্প অল্প করে একে একে প্রত্যেক গ্রামবাসী নামাজ পরবেন।