উত্তরদিনাজপুর

প্রতিবেশী দুই যুবকের কাছে ধর্ষনের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে খুন হলেন বাবা

মেয়েকে প্রতিবেশী দুই যুবকের কাছে ধর্ষনের হাত থেকে বাঁচাতে খুন হলেন বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মহারাজা এলাকার আধিয়ার গ্রামে। শ্বাসরোধ করে খুন করা হয় রহিম মাহাতোকে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দুই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

        জানা গিয়েছে, রায়গঞ্জ থানার মহারাজা আধিয়ার গ্রামের বাসিন্দা রহিম মাহাতোর সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ প্রতিবেশী মহিন্দর মাহাতোর।  এদিন রাতে রহিমের বাড়িতে তার কিশোরী মেয়েকে একা পেয়ে মহিন্দর মাহাতোর দুই ছেলে জয়লাল ও সঞ্জীব ধর্ষনের চেষ্টা করে। মেয়ের চিৎকার শুনে আশপাশেই থাকা রহিম মাহাতো ছুটে আসেন মেয়েকে ওই দুই যুবকের হাত থেকে বাঁচাতে।  এরপর দুই দুস্কৃতী মেয়েকে ছেড়ে ঝাঁপিয়ে পরে বাবা রহিম মাহাতোর উপর। অভিযোগ, বেধরক মারধর করার পর শ্বাসরোধ করে খুন করে তাকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পরে। মৃত রহিম মাহাতোর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।