বুধবার পুরাতন মালদার বিভিন্ন আই.সি.ডি.এস সেন্টার পরিদর্শনে বেড়লেন মালদা জেলার জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। এদিন পুরাতন মালদার পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আই.সি.ডি.এস সেন্টারগুলি পরিদর্শন করেন। এদিন জেলা শাসক কৌশিক ভট্টাচার্যের পাশাপাশি হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক আর ভিমলা, পুরাতন মালদার বিডিও নরোত্তম বিশ্বাস, ডিপিও আই.সি.ডি.এস সহ অন্যান্য আধিকারিকরা। এদিন জেলা প্রশাসনের এই দলটি বিভিন্ন আই.সি.ডি.এস সেন্টারে খাবারের গুনগত মান, সেন্টারের নতুন নিয়ম, ছাত্র সংখ্যা এই সমস্ত তথ্য ক্ষতিয়ে দেখেন বলে জানা যায়।
মালদা