দক্ষিনদিনাজপুর

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বালুরঘাটের বোল্লা এলাকায় তৃণমূলের এক কর্মী সম্মেলন হয়ে গেল বৃহস্পতিবার।  এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র সহ অন্যান্যরা। এদিনের এই সম্মেলনে ভাষণ রাখতে গিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, পঞ্চায়েত নির্বাচনে তৃনমূলের হাত শক্ত হলেই ২০১৯ সালে দিল্লি থেকে উৎখাত হবে বিজেপি। যদিও দীর্ঘদিন ধরে জেলায় দলীয় গোষ্ঠি কোন্দল চলছে। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থী বাছাই নিয়ে তা চরমে ওঠে। এই গোষ্ঠি কন্দলকে আটকাতেই রাজ্য সভাপতি সুব্রত বক্সি কে প্রধান বক্তা করে এদিন কর্মি সন্মেলন করেন জেলা সভাপতি বিপ্লব মিত্র বলে খবর। উল্লেখ্য এদিনের এই সন্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লব মিত্রের অনুগামী সহ বিরোধী গোষ্ঠীর সমস্ত রাজনৈতিক পদাধিকারীরা। আগামী পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে সরকারি উন্নয়নের বার্তা প্রচার করতে বলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তিনি আরও বলেন এই নির্বাচন থেকে শুরু হবে তৃনমূলের দিল্লি যাত্রা।  

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ZGDyjBIKBhY