মালদা

নব গঠিত তৃণমূল কংগ্রেসের মালদা জেলা কমিটিতে নাম নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

নব গঠিত তৃণমূল কংগ্রেসের মালদা জেলা কমিটিতে নাম নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডাকসাইটে নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। কার্যত তৃণমূল
কংগ্রেসের দল থেকে এই হেবি ওয়েটের ডানা ছাটা হল। নব গঠিত কমিটিতে সিংহ ভাগ দুলাল সরকার ঘনিষ্ঠ আদি তৃনমুলীদের রাখা হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এমন সিদ্ধান্তে দলে গোষ্ঠী কোন্দলের সম্ভাবনা দেখা দিয়েছে। মানিকচক ব্লকের সভা নেত্রী সাবিত্রী মিত্র কে সান্ত্বনা পুরুস্কার দেওয়া হলেও দলের কোন কমিটিতে নাম নেই কৃষ্ণেন্দু বাবুর। মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এই বিষয়টি রাজ্য নেতৃতের বল পাঠিয়ে দায় সেরেছেন। 

        কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, কেউ কোন দিন ডিমোশন চাই না প্রোমোশন চায়। আমি ব্লকে গেলে ডিমোশন হবে। 

        সাবিত্রী মিত্র জানান, জেলার কমিটিতে তো আমি আছি ছিলামই। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ব্লকের দায়িত্ব আমাকে
দেওয়া হয়েছে। এটা আমার কোন সিদ্ধান্ত না দল এটা সিদ্ধান্ত নিয়েছে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/pkN2aOGtoI0