জনবহুল এলাকা থেকে মদের দোকান উঠিয়ে দেবার দাবিতে মহিলাদের ডেপুটেশন। বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক দপ্তরে এসে এই ডেপুটেশন পত্রটি তুলে দেওয়া হয়।
বুধবার দুপুরে শহরের 5 নম্বর ওয়ার্ডের জনবহুল শান্তি কলোনি থেকে মদের দোকান উঠিয়ে দেবার দাবিতে শান্তি কলোনীর বেশ কিছু মহিলারা একত্রিত হয়ে বিডিও অফিসে গিয়ে ডেপুটেশনে দেয়। শান্তি কলোনীর মহিলাদের অভিযোগ জনবসতিপূর্ণ এলাকায় একটি হাসকিং মিলের আড়ালে দীর্ঘ দিন থেকে রমরমিয়ে চলছে দেশী মদের ব্যবসা। যার কারনে এলাকার পরিবেশ প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে। অবিলম্বে জনবহুল এলাকা থেকে দেশী মদের দোকানটি উঠিয়ে দেবার ব্যবস্থা না করলে এলাকার স্কুল কলেজের ছাত্রদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হতে পারে। ইতিমধ্যেই এলাকার অনেক দরিদ্র মানুষ মদের নেশায় আসক্ত হয়ে পড়ছে। কালিয়াগঞ্জের বিডিও মঃ জ্যাকরিয়া স্মারক লিপিটি গ্রহণ করে বিষয়টি দেখবেন বলে জানান।