বছরের প্রথম দিনের রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জুনিয়র ডাক্তারের। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের উদয়পুরে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে।
জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম গৌরব বসাক। পেশায় সে একজন জুনিয়র ডাক্তার। রবিবার রাতে রায়গঞ্জের স্কুল রোডের বাসিন্দা গৌরব বসাক উদয়পুর এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক দিয়ে মোটর বাইক নিয়ে রায়গঞ্জ শহরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হয় গৌরব। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তড়িঘরি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। জানা গিয়েছে গৌরব বসাক, আর্জিকর মেডিক্যাল ও হাসপাতালের জুনিয়ার ডাক্তার ছিলেন। তার এই মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ বাইকটিকে আটক করলেও টোটো ও টোটোর চালক পলাতক। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/JEi4Ns9VuYo