টানা ২৫ দিন অনশন করার পর মুকুল রায়ের আস্বাসে অনশন প্রত্যাহার করলো ২০০৯—১০সালের প্রাথমিক শিক্ষ্ক নিয়োগের চাকুরী প্রার্থীরা। সম্প্রতি মুখ্যমন্ত্রীর মালদা সফরের একদিন আগে প্রাথমিকে ফল প্রকাশের দাবিতে অনশন শুরু করে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে দেখা করে। কিন্তু এরপরেও তাদের অনশন চলছিল। বুধবার সকালে অনশন মঞ্চে হাজির হন মুকুল রায়। এবং তারই আশ্বাসে অনশন প্রত্যাহার করে প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকুরী প্রার্থীরা। মুকুল রায় বলেন বর্তমান রাজ্যে যে সরকার চলছে তারা আগের সব জামানাকে হারিয়ে দিয়েছে। এই ভাবে অনশন করে আন্দোলন সফল করা যাবে না। এদের সাথে আমরা সম্পূর্ণ ভাবে রয়েছি। এদের আন্দোলনকে সফল করার জন্য তাদের সমস্ত রকম সাহায্য করা হবে বলে তিনি আশ্বাস দেন।
মালদা