উত্তরদিনাজপুর

মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কালিয়াগঞ্জ থানার মালগাও গ্রাম পঞ্চায়েতের মালিটোলা এলাকায়

মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার মালগাও গ্রাম পঞ্চায়েতের মালিটোলা এলাকায়। বুধবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে এক নির্জন জায়গায় গলায় ফাস লাগানো অবস্থায় একটি গাছে ওই পরীক্ষার্থীর মৃতদেহ ঝুলতে দেখেন স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম কৌশল দেবশর্মা। সে মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। তার মাধ্যমিকের আসন পড়েছিল তাহিরপুর উচ্চ বিদ্যালয়ে। মঙ্গলবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে সে। যদিও পরীক্ষা ভালোই হয়েছে বলে দাবী করেছিল কৌশল। রাতে প্রায় ১২ টা পর্যন্ত বুধবারের পরীক্ষার জন্য প্রস্তুতিও নেয় সে। এদিন সকালে বাড়ি থেকে বের হয়েছিল কৌশল। এরপরে কেন কৌশলের ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার হলো তা নিয়ে রহস্য দানা বাধছে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

কৌশলের কাকা মানিক চন্দ্র দেবসর্মা জানান, প্রতিদিনের মতো এদিন সে সকালে উঠে বাড়ি থেকে বের হয়। এরপর এলাকাবাসিরা তাকে মাঠের আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তবে কি কারনে এই ঘটনা তা তাদের জানা নেই।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/ARe2-uI_FQM