উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুঃস্থ মানুষদের কৃষি পাট্টা বিতরন

দুঃস্থ মানুষদের জন্য শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে রায়তি কৃষি পাট্টা বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের ৮ টি অঞ্চলের ৩৪ জনকে রায়তি কৃষি পাট্টা বিতরন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও মহম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, উপ-সভাপতি রুস্তম আলি, ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিদ্যুত কুমার মাঝি সহ প্রমূখ। ৩৪ জন কৃষকদের ৫ শতক থেকে শুরু করে ২৫ শতক রায়তি কৃষি জমি পাট্টা দেওয়া হয়। পাট্টা পেয়ে খুশি কৃষকেরা। 

        এদিন পঞ্চায়েত সভাপতি নিতাই বৈশ্য জানান, কৃষকদের স্বার্থে এদিন কালিয়াগঞ্জ ৮ টি অঞ্চলের ৩৪ জনকে রায়তি  কৃষি পাট্টা প্রদান করা হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/D6eqP7Po5To