মালদা

ডাইনি অপবাদ দিয়ে এক ব্যাক্তিকে প্রানে মারার হুমকি গ্রামবাসীদের। প্রানে বাঁচাতে পুলিশের দ্বারস্থ হয়েছে সে

বেশ কিছু গ্রাম অঞ্চলে এখনো কু-সংস্কারের বলী হতে হয় অনেককেই। এমনই এক ঘটনা ঘটেছে গাজোল থানার অন্তর্গত হুসিমুসি পান্ডুয়া অঞ্চলের কুতুব শহরে। ডাইনি অপবাদ দিয়ে ভূন্ডে মার্ডিকে গ্রাম ছাড়া করার হুমকি দেয় গ্রামের কয়েকজন ব্যাক্তি। ওই গ্রামের বাসিন্দা ভূন্ডে মার্ডি(৬০) র অভিযোগ গ্রামের বাসিন্দা বাবলু বেসরা (৪০), কালু মার্ডি (৩০) ও রামজি হেমব্রম (৪১) এই তিনজন তাকে ডাইনি অপবাদ দিয়েছে। তারা অভিযোগ করে বলে ভূন্ডে মার্ডি নাকি গ্রামের বেশ কয়েক জনের বাচ্চাকে খেয়েছে। এই নিয়ে ভূন্ডে মার্ডির বাড়িতে চরাও হয় এই তিনজন। এমনকি ভূন্ডে মার্ডিকে হুমকি দেওয়া হয় তাকে গ্রাম ছাড়া করা হবে এমনকি তাকে মারধরও করা হয়।চলতি মাসের ১২ তারিখে ঘটনাটি ঘটে। গ্রামের অন্যান্য মানুষের কাছে সাহায্য চাইলে কেউ ভূন্ডে মার্ডির দিকে সাহায্যর হাত বাড়িয়ে দেয়নি। নিজের প্রাণ রক্ষা করতে আজ পুলিশের দ্বারস্থ হয়েছে ভূন্ডে মার্ডি।ওই তিন গ্রামবাসীর নামে গাজোল থানায় লিখিত অভিযোগ করে সে।