উত্তরদিনাজপুর

রেশন দোকানে সঠিক ভাবে পাওয়া যাচ্ছে না সামগ্রী, ক্ষোভে রেশন দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রেশন দোকানের সঠিক ভাবে জিনিস পত্র না পাওয়ার কারনে রেশন দোকান বন্ধ করে বিক্ষোভ দেখাল কয়েকশো গ্রামবাসীরা। বৃহস্পতিবার, ঘটনাটি ঘটে ইটাহার থানার সরুন এক নম্বর অঞ্চলের বারিওল ঘাট গ্রামে। উল্লেখ্য, এলাকার ডিলার রাজ মহম্মদ রেশন দোকান নম্বর ৮৫। বন্যার পর থেকেই রেশনের জিনিস পত্র দেওয়া বন্ধু করে দেন ফলে গ্রামের বাসিন্দারা বিডিও সহ জেলা শাসককে লিখিত অভিযোগ জানান, ফলে গত সপ্তাহ থেকে জিনিসপত্র দেওয়া শুরু করলেও সঠিক ভাবে জিনিস পত্র দিচ্ছে না, ফলে শুক্রবার রেশন দোকান থেকে জিনিস পত্র দেওয়া শুরু করলে আবারও কম জিনিস পত্র দিচ্ছে ফলে এদিন রেশনে আসা গ্রাহকরা রেশন দোকান বন্ধ করে দেন। ফলে পরিস্থিতি উত্তেজনা ছড়ায়এমনকি রেশন দোকান মালিকের সঙ্গে গ্রাহকদের গন্ডগোল বেধে যায়। এমনকি ধাক্কাধাক্কিও শুরু হয়ে যায় বলে জানা যায়। 

        স্থানীয় বাসিন্দা তারিফুল হক বলেন , গত বন্যার পর কোন জিনিস পত্র পাইনি, জেলা শাসককে অভিযোগ জানানো পর রেশন দোকান থেকে জিনিসপত্র দেওয়া শুরু করলেও, সঠিকভাবে দেওয়া হচ্ছে না। যে পরিমান মত একজন জিনিস পাওয়ার কথা তার থেকে কম দিচ্ছে ফলে আজকে এই ঘটনা ঘটে। এদিনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাহার থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।