মালদা

১০লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।

বাংলাদেশে ব্রাউন সুগার পাচারের সময় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতর নাম মইন শেখ(২৮)। বাড়ি কালিয়াচক থানার কামাত পাড়া এলাকায়। জানা গিয়েছে ধৃত মইন শেখ এদিন কালিয়াচক এলাকা থেকে এই ব্রাউন সুগার সংগ্রহ করে বাংলাদেশে পাচার করার জন্য ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একটি পার্কিং জোনে সন্দেহ ভাজন ভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় ইংরেজবাজার থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় ৩০০গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য আনুমানিক ১০লক্ষ টাকা। ঘটনার তদন্তে পুলিশ।